মালদা

মালদায় আবার মুখ্যমন্ত্রী

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মালদা এবং দুই দিনাজপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন জেলায় তিনি প্রশাসনিক বৈঠক ও প্রশাসনিক জনসভা করবেন। আগামী ১৯ শে ফেব্রুয়ারী তিনি মালদায় এসে পৌছাবেন থাকবেন মালদার গৌড় ভবনে। ২০ ফেব্রুয়ারী মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক ও মালদা ডি.এস.এ ময়দানে প্রশাসনিক জনসভা করবেন। ২১ শে ফেব্রুয়ারী দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দুই দিনাজপুরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক ও প্রশাসনিক জনসভা করবেন। দুই জেলার জন্য প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। দুই জেলার জন্য এবারও কল্পতরু হবেন মুখ্যমন্ত্রী মনে করছেন সাধারন মানুষ। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চলছে করা নিরাপত্তা। শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/OC8RF-WqeBs